আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটের বিবৃতিতে বলা হয়, যদি আগ্রাসী শত্রুপক্ষ—যে নিজেই এ ঘটনার জন্য দায়ী—এ ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে কোনো ভুল পদক্ষেপ নেয় বা আমাদের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালায়, তবে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে এবং এ অঞ্চলে শত্রুপক্ষের নতুন নতুন ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
এ ধরনের হস্তক্ষেপের সব পরিণতির দায়ভার মার্কিন-ইসরায়েলি শত্রুপক্ষ এবং যেসব দেশ তাদের ভূখণ্ড শত্রুর ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ দিয়েছে, তাদের ওপর বর্তাবে।
এদিকে, হরমুজ প্রণালীতে ইরানের সাম্প্রতিক অভিযানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট একটি নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এমন একটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে, যা ইরানের সতর্কবার্তা উপেক্ষা করেছে। আইন অমান্য করেছে।
Your Comment